আমি অতি সামান্য একজন মানুষ ।
বাংলাদেশের কোটি কোটি আমজনতার এক জন ।
দুনিয়াতে এক শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকার চেয়ে আর কোনও চাহিদা নেই ।
আমার মোবাইল নষ্ট, আরেকটা কিনছি না । লাভ কী ??
আমার মোবাইল নষ্ট, আরেকটা কিনছি না । লাভ কী ??
দিব্যি চলছে মোবাইল ছাড়া ।
প্রেম ভালোবাসা জীবনে দুই বার এসেছে । প্রথমজনের কাছ থেকে হৃদয় ছিড়ে, দ্বিতীয় জনের কাছে সেলাই করছি ।
সব কিছুই সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করি । আমার সিরিয়াসনেস দেখে সবাই হাসে তাই সিরিয়াসনেস বাদ দিয়ে রসিক হয়েছি । এখন দেখি, আমি যা বলি রসিকতা করে, তা সবাই সিরিয়াস নেয়
আমি মানুষ খুবই বোকা । আমাকে ভেঙে চলা অনেক সোজা । আমার মত মানুষ সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠিয়েছেন খালি একটাই কারণে । যাতে চালাক চতুররা আমদেরকে ব্যবহার করে দুনিয়াতে আরো কিছুদিন চলতে পারে । তার জন্য আমি বিন্দু মাত্র হতাশ নই । ভালোই তো, বোকা হয়েও আমি মানুষকে উপকার করতে পারছি যেখানে চালাক হয়ে সে অপকার করছে ।
মা বাবা বোন ছাড়া কাওকে ভালোবাসি না । কাওকে বিশ্বাস করি না । একজন এমন শিক্ষা দিয়েছে যে বিশ্বাস বলে যে কোনও বস্তু আছে সেটাই বিশ্বাস করতে পারি না ।
ভালোবাসতে জানি, কিন্তু ভালোবাসাতে জানি না । হ্যা আমি ছ্যাকা খেয়েছি ওরাম হয়ই আমার সাথে । বেপার নাহ । আমার বিশ্বাস ভাঙতে সেই মজা
অত্যাধিক আবেগপ্রবন । যার কারণে খুব কাছের মানুষ একজন চলে গিয়েছে সে আবেগ সহ্য করতে পারতো না ।
আমি খ্যাত দেখতে । একজন আমাকে একটু স্মার্ট হতে শিখিয়েছেন । আমার চালচলন পোশাক-আশাকে ব্যাপক পরিবর্তণ এনেছেন । আরো শিখিয়েছেন সততার কোনও মূল্য নেই, আবেগের কোনও মূল্য নেই, ভালোবাসার কোনও মূল্য নেই । মূল্য আছে খালি সমাজের আশেপাশের লোকজনের কথার এবং শিক্ষাগত যোগ্যতার । তার কাছে আমি চিরকৃতজ্ঞ । চোখ খুলে দিয়েছেন উনি
আগে মানুষ ছিলাম । জীবনে এত পরিমাণ ধাক্কা খেয়েছি যে এখন মানুষ না অন্য কিছু বুঝতেছি না
আমার বন্ধু Abdulla Al Rafi 'র About টা হুবহু তুলে দিলাম। সত্যিই অসাধারণ, ইউনিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন